Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা, আটক ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৪ ১৮:২০

রাজশাহী: রাজশাহীতে পুলিশের গাড়িতে দুর্বৃত্তদের হামলা হয়েছে। বুধবার (৩১ জুলাই) বেলা পৌনে ৩টার দিকে নগরীর মহিষবাথান এলাকায় রাজপাড়া থানা-পুলিশের পিকআপ লক্ষ্য করে দুর্বৃত্তরা ইটপাটকেল নিক্ষেপ করে। পরে আশপাশে অভিযান চালিয়ে পুলিশ ৮- ১০ জনকে আটক করেছে।

পুলিশ জানায়, কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বুধবার (৩১ জুলাই) রাজশাহীর আদালতের সামনে সমাবেশ করার তথ্য ছিল। এ জন্য জেলা প্রশাসকের কার্যালয়, আদালত চত্বর এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার ছিল।

বেলা পৌনে ৩টার দিকে মহিষবাথান এলাকার গলি সড়কের ভেতর দিয়ে পুলিশের টহলে থাকা গাড়িটি আসছিল। তখন দুর্বৃত্তরা সেটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কোন পুলিশ সদস্য আহত না হলেও গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়।

বিজ্ঞাপন

এ সময় আত্মরক্ষায় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর অতিরিক্ত পুলিশ এসে দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করে। বিকাল ৪টা পর্যন্ত আট জনকে আটক করে থানায় নেওয়া হয়।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক বলেন, ঘটনাস্থল থেকে ৮-১০ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনইউ