Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতীয় হাইকমিশনে হয়ে গেল ‘শ্রাবণ সন্ধ্যা’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৬ ২৩:৪৬

ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে ভারতীয় হাইকমিশন আয়োজিত ‘শ্রাবণ সন্ধ্যা’। ছবি: সংগৃহীত

ঢাকা: বর্ষা ও শ্রাবণ বাংলা সংস্কৃতির একটি বড় অংশ জুড়ে রয়েছে। এটি আবারও ফুটে উঠেছে ঢাকার ভারতীয় হাইকমিশনে আয়োজিত ‘শ্রাবণ সন্ধ্যা’য়। বর্ষার আবহে সুর ও সংস্কৃতির মেলবন্ধনে মনোমুগ্ধকর এই সাংস্কৃতিক আয়োজনে রবীন্দ্রসংগীত, শাস্ত্রীয় সংগীত ও গজল পরিবেশনায় মুখর হয়ে ওঠে হাইকমিশনের প্রাঙ্গণ।

শনিবার (১৮ জুলাই) ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি শ্রাবণ সন্ধ্যা অনুষ্ঠানে আগত সবাইকে স্বাগত জানান।

‘শ্রাবণ সন্ধ্যা’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ড. চঞ্চল খান। তার কণ্ঠে রবীন্দ্রনাথের বর্ষার গান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। চঞ্চল খান একে একে পরিবেশন করেন বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, এসো শ্যামল সুন্দর, এই মালতীলতা দোলে, মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে, ঝর ঝর বরিষে বারি ধারায় গান।

বিজ্ঞাপন

এ ছাড়া শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন শিল্পী অনিল কুমার সাহা। শিল্পী অলোক কুমার সেনও তার পরিবেশনায় অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগীতপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন। বর্ষার স্নিগ্ধ পরিবেশে আয়োজিত এ সাংস্কৃতিক সন্ধ্যা বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের ঘনিষ্ঠ সম্পর্ককে আরও দৃঢ় করে।

এই সময়ে বিশিষ্ট অভিনেতা তারিক আনাম খান, সহকারী হাইকমিশনার পবন বাদেসহ আরও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শিল্পীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

সারাবাংলা/একে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর