Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাবিতে গভীর রাতে উপাচার্যের বাসভবনে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলা

জাবি করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৪ ১০:১২ | আপডেট: ১৬ জুলাই ২০২৪ ১৩:২০

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্যের বাসভবনের ভেতরে ঢুকে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। এতে অর্ধশতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১৫ জুলাই) দিবাগত রাত সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে। পরে বিভিন্ন হল থেকে কয়েক শ’ শিক্ষার্থী বের হয়ে এসে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া দেয়। এ সময় পুলিশের সঙ্গেও তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশ পরে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।

শিক্ষার্থীরা জানান, হামলাকারীদের মাথায় হেলমেট ও হাতে ধারালো অস্ত্র ছিল। এ সময় তাদের লক্ষ্য করে ইটপাটকেল ও পেট্রলবোমাও ছোড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

এর আগে, সন্ধ্যা থেকেই আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। এরপর ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানেই তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ।

হামলার ঘটনায় সময় বাইরে আসেননি উপাচার্য। পুরো সময়ই তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

সারাবাংলা/এমও