Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৪ ২১:৫৭ | আপডেট: ১২ জুলাই ২০২৪ ০২:০৮

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই কৃষক হলেন-নাচোল সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডেও ঝলঝলিয়া গ্রামের ওসমান আলী (৩০) ও গোমস্তাপুর উপজেলার শ্যামপুর এলাকার জিনাতপুর গ্রামের মোহাম্মদ উজ্জ্বল (৬০)।

স্থানীয় লোকজ জানান, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কামার জগদইল দিঘিপাড়া গ্রামের পাশে কৃষি জমিতে ছয়জন কৃষক কাজ করছিলেন, বিকেল ৫টার দিকে বজ্রপাতে মৃত্যু হয় মোহাম্মদ উজ্জ্বলের নামে এক কৃষকের। ওই মাঠে কাজ করা অপর পাঁচ কৃষক সুস্থ আছেন। অন্যদিকে ঝলঝলিয়া গ্রামের পাশে কৃষি জমিতে কাজ করার সময় ব্রজপাত হলে মৃত্যু হয় ওসমান আলীর।

বিজ্ঞাপন

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার জানান, জমিতে কৃষি কাজ করার সময় বজ্রপাত হলে পৃথক দুটি স্থানে দুইজন কৃষকের মৃত্যুর খবর পেয়েছেন তারা। দুই জনের লাশ স্থানীয়রা তাদের বাড়িতে নিয়ে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা সম্পন্ন করতে নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনইউ
বিজ্ঞাপন

আরো