Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে অজ্ঞাতপরিচয় নারীর ভাসমান লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৪ ২০:৫৩

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নামো নিমগছি সংলগ্ন মহানন্দা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

সদর থানার ওসি মো. মেহেদী হাসান জানান, দুপুর পৌনে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের নামো নিমগাছি সংলগ্ন মহানন্দা নদীতে দূর থেকে একটি অজ্ঞাতপরিচয় লাশ ভেসে আসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

লাশটির ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এনইউ
বিজ্ঞাপন

আরো