Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নতুন নিয়োগপ্রাপ্ত ২০ সাব রেজিস্ট্রারের পদায়নের আদেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৪ ২৩:০৯ | আপডেট: ২৪ জুন ২০২৪ ২৩:১০

ঢাকা: নিবন্ধন অধিদফতরের অধীনে সদ্য যোগদান করা ২০ সাব রেজিস্ট্রারকে পদায়নের জন্য আদেশ জারি করা হয়েছে।

সোমবার (২৪ জুন) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ হতে এ বিষয়ে আদেশ জারি করা হয়।

আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মুরাদ জাহান চৌধুরীর সই করা অফিস আদেশে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে ২০ জন সাব রেজিস্ট্রারকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের পদায়নকৃত কর্মস্থলে যোগদানের প্রস্তাব অনুমোদন করা হলো।

এতে আরও বলা হয়, এসব সাব রেজিস্ট্রারকে আগামী ১ জুলাই তাদের পদায়নকৃত কর্মস্থলে যোগদানের বিজ্ঞপ্তি জারি করার জন্য নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শককে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

বিজ্ঞাপন
সারাবাংলা/কেআইএফ/পিটিএম