Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্রিজ ভেঙে মাইক্রোবাস-অটোরিকশা নদীতে, নিহত ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৪ ১৬:৪৬ | আপডেট: ২২ জুন ২০২৪ ১৮:১৩

বরগুনা: বরগুনার আমতলীতে বেইলি ব্রিজ ভেঙে মাইক্রোবাস ও অটোরিকশা সুবন্ধি নদীতে পড়ে নারী ও শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ আছেন অন্তত ১০ জন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে আমতলীর চাওড়া ইউনিয়ন ও হলদিয়া ইউনিয়নের সংযোগ সেতু পার হওয়ার সময় বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস ও অটোরিকশা নিয়ে বেইলি ব্রিজটি সুবন্ধি নদীতে ভেঙে পড়ে। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী তোফাজ্জল হোসেন তপু জানান, হতাহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৯জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে সাতজন নারী ও দুইজন শিশু রয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া নিখোঁজ বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

সারাবাংলা/ইআ