Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাংবাদিক আজমল হক হেলালের বাড়িতে হামলায় ডিআরইউ’র নিন্দা

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৪ ১৭:৪৯

ঢাকা: অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডটনেটের স্পেশাল করেসপন্ডেন্ট ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাবেক সহ-সভাপতি আজমল হক হেলালের গ্রামের বাড়িতে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে ডিআরইউ।

সোমবার (১০ জুন) ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃদ্বয়, আজমল হক হেলালের গ্রামের বাড়িতে সন্ত্রাসী হামলা ও তাকে দেখা নেওয়া হুমকির ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

এর আগে, রোববার (৯ জুন) রাত ১০টায় পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে তার গ্রামের বাড়িতে হামলার ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: সাংবাদিক আজমল হক হেলালের গ্রামের বাড়িতে হামলা

আজমল হক হেলাল জানান, গতকাল রাত ১০টায় সদ্য নির্বাচিত মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান বায়জিদ আহমেদ খানের সমর্থক সগীর মেম্বর ও ভান্ডারিয়া উপজেলার হরিপাগলা এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাদ্দাম ও তার লোকজন ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এসময় তারা আমাকে না পেয়ে ধারালো রাম দা দিয়ে বাড়ির সামনের টিনের বেড়া কুপিয়ে রেখে যায়। যাওয়ার সময় তারা হুমকি দেয়, হেলাল কিসের সাংবাদিক? তাকে দেখ নেব।

তিনি আরও জানান, বিষয়টি পুলিশের ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হলেও তারা এখনো কোনো ব্যবস্থা গ্রহন করেনি। সন্ত্রাসীরা এখন আমার ভাই আইনলু হক স্বপনকেও হত্যার জন্য খুঁজে বেড়াচ্ছে। আমি ও গ্রামে থাকা আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন। পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হবে।

সারাবাংলা/ইএইচটি/এনইউ