Wednesday 15 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে বাবার সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৪ ২২:২৯

ফাইল ছবি

গাজীপুর: গাজীপুর মহানগরীর পূবাইলে গলায় ফাঁস দিয়ে পারভেজ হোসেন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (১৭ জানুয়ারী) দুপুর দেড়টার দিকে পূবাইল থানার খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া পারভেজ হোসেন, মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার হাসাইল ভানারী গ্রামের সাইজ উদ্দিন সিকদারের ছেলে। তিনি রাজমিস্ত্রি ও ডিস লাইনের কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, পারভেজ হোসেন সকাল সাড়ে ১০টার দিকে ঘুম থেকে উঠে হাত-মুখ ধুয়ে আবারও নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়েন। পরে কিছু বিষয় নিয়ে তার বাবা তাকে বকাঝকা করলে পারভেজ রুমের দরজা লাগিয়ে দিয়ে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে করমতলা কমিউনিটি হাসপাতালে নিয়ে যান সেখান থেকে তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পূবাইল থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, এক যুবক আত্মহত্যা করেছে এমন সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনইউ