চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিনিয়রস ক্লাব লিমিটেডের বার্ষিক নির্বাচনে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মানিক বাবলু।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে ক্লাবের বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২৪ মেয়াদের জন্য ম্যানেজিং কমিটির এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম (মিরাজ)।
ম্যানেজিং কমিটির নির্বাচিত বাকি পাঁচ সদস্য হলেন- দিলদার আহম্মদ, ভাগ্যধন বড়ুয়া, ফসিউল আলম তাসকিন, রেজাউল করিম এবং সৌরিন দত্ত।
নির্বাচনে প্রেসিডেন্ট পদে তিন জন, ভাইস প্রেসিডেন্ট পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।