Tuesday 14 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিপুণ রায়ের আগাম জামিন আপিলে বহাল

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৩ ১৫:০৪

ঢাকা: ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার অভিযোগে করা চার মামলায় বিএনপির ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের দেওয়া আগাম জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী বদরুদ্দোজা বাদল, মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

বিজ্ঞাপন

এর আগে, নাশকতার আট মামলায় ৪ ডিসেম্বর নিপুণ রায় চৌধুরীকে ১১ জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দেন বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এরপর চারটি মামলায় আগাম জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

নিপুণ রায় চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা আট মামলার মধ্যে একটি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় করা হয়‌ অপর সাতটি মামলা রাজধানীর রমনা ও পল্টন থানায় দায়ের করা হয়।

সারাবাংলা/কেআইএফ/এনএস