Tuesday 14 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর অবদান চিরস্মরণীয়’

স্টাফ করেসপন্ডেন্টঁ
৬ ডিসেম্বর ২০২৩ ১৯:১৫ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৩ ১৯:১৮

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশের স্বশস্ত্র মুক্তিযুদ্ধে ভারত তথা ইন্দিরা গান্ধীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেছেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে মুক্তিযুদ্ধের প্রজন্ম, বৃহত্তর চট্টগ্রামের উদ‍্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালীন ভারত সরকার দ্বারা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের ৫২তম বার্ষিকী স্মরণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভারত বাংলাদেশের ঐতিহাসিক মৈত্রী রক্তের আখড়ে লেখা মন্তব্য করে বেদার বলেন, ‘১৯৭১ সালে বাঙ্গালির মহান মুক্তিযুদ্ধের বিজয়ের আগেই ৬ ডিসেম্বর স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের ফলশ্রুতিতেই বিশ্বের অনেক দেশ সেদিন আমাদের পক্ষে অবস্থান নিয়েছিল। ভারত ও বাংলাদেশের মধ্যে ভৌগলিক সীমারেখা আছে, কিন্তু দুই দেশের মানুষের হৃদয়ের মাঝে কোনো সীমারেখা নাই।’

বিজ্ঞাপন

‘বাংলাদেশ ভারত মৈত্রী রক্তের আকড়ে লেখা। মুক্তিযুদ্ধে ভারতীয় মৈত্রী বাহিনীর বীর সেনাদের জীবনদানের ঘটনা বাঙ্গালি কৃতজ্ঞতায় স্মরণ করে। বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধে ভারত তথা ইন্দিরা গান্ধীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

সংগঠনের কার্যনির্বাহী সভাপতি সাইফুন নাহার খুশী’র সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, মুক্তিযুদ্ধের প্রজন্ম, বৃহত্তর চট্টগ্রামের সহ সভাপতি কামাল উদ্দিন, ফজলুল হক সিদ্দিকী, রাজীব চন্দ, ইয়াকুব মুন্না, সম্পাদক মন্ডলীর সদস্য দীপন দাশ, মাহি আল জিসা, নবী হোসেন সালাউদ্দিন,কোহিনুর আকতার, খোরেশেদ আলম, আবদুর রহীম,মিশু সেন, শাহরিয়ার মুনতাসীর মাহী ও সুমন দাশ।

সারাবাংলা/আইসি/এনইউ