Tuesday 14 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ আগস্ট ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ২২:০১

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ঢাকা: আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এটি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে জাতীয় সংসদে বক্তব্য রাখার সময় তিনি এ তথ্য নিশ্চিত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজই সংবাদ সম্মেলন করে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে ৫ আগস্ট খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর এবং এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’

এর আগে, মঙ্গলবার রাজধানীর সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর অনুমোদন ও সুবিধাজনক সময় সাপেক্ষে অতি দ্রুত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জাদুঘরের নির্মাণ ও সংস্কারকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগামী দুই-একদিনের মধ্যে নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় জনবল নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর