Tuesday 14 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমিকদের সুরক্ষায় ইআইএস পাইলটের প্রচারণা চালাতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৩ ১৫:২৫

ঢাকা: দেশের শ্রমিকদের সুরক্ষায় শুরু হওয়ায় এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিমের (ইআইএস) সুবিধা সব পোশাক শ্রমিক পাচ্ছে না। শ্রমিকরা এই প্রকল্প সম্পর্কে সঠিক তথ্য জানে না। এমনকি এই পাইলট প্রকল্পের সঠিক তথ্য জানা নেই শ্রমিক নেতাদেরও। ইতিবাচক এই উদ্যোগটি সম্পর্কে শ্রমিকদের তথ্য জানাতে হবে। শ্রমিকরা যাতে এই প্রকল্প থেকে সুফল পেতে পারে সে জন্য সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে।

সোমবার (৩০ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘আরএমজি সেক্টরের জন্য ইআইএস পাইলট বিষয়ক’ এক সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা এসব কথা বলেন। ছয়টি জাতীয় শ্রমিক জোটের পক্ষে এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ফেডারেশন অব ওয়ার্কার্স সলিডারিটি’র সভাপতি রুহুল আমিন।

বিজ্ঞাপন

বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে উদ্যোগে পরীক্ষামূলকভাবে নতুন একটি প্রকল্প শুরু করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। আইএলও এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই প্রকল্পের নাম ‘এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম’ (ইআইএস)। এই প্রকল্পের অধীনে এখন বেশ কিছু শ্রমিককে সহায়তা দেওয়া শুরু হয়েছে। তবে অধিকাংশ শ্রমিকের বিষয়টি জানা নেই। শ্রমিক নেতারা এই প্রকল্পের সব তথ্য জানে না।

রুহুল আমিন বলেন, ‘আমাদের প্রধান দুই দাবি হচ্ছে- ইআইএস পাইলট সম্পর্কে হালনাগাদ তথ্য শ্রমিক তথা সকলের নাগালে আনার ব্যবস্থা করা এবং শ্রমিকদের জন্য একটি সচেতনতামূলক টুলকিট সরবরাহ করা। পাইলটকে একটি জাতীয় ও স্থায়ী ব্যবস্থায় রুপান্তরিত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।’

সারাবাংলা/ইএইচটি/ইআ
বিজ্ঞাপন

আরো