ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় নিজ বাসা থেকে মতিউর রহমান আকন্দকে আটক করে অ্যাম্বুলেন্সে নিয়ে যায় পুলিশ। এর আগে, উত্তরার ১৪ নং সেক্টরের ১৮ নং সড়কে তার বাড়ি গতকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ১১টা থেকে ঘিরে রেখেছিল পুলিশ।
জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ জানায়, মতিউর রহমান আকন্দ খুবই অসুস্থ, ইউনাইটেড হাসপাতালে আজকে ভর্তি হওয়ার কথা ছিলো। তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিলো।
গত ২৪ অক্টোবর রাতেও মতিউর রহমান আকন্দ ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল এম আর আই করেছে। আজ বুধবার তিনি হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন বলেও জানায় দলটির প্রচার বিভাগ।