Tuesday 14 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বাড়াতে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৩ ০০:৫৯

ঢাকা: মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতির উন্নতিতে এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মানবিক সহায়তা বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থবহ সম্পৃক্ততা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) জাতিসংঘের রোহিঙ্গা শরণার্থী বিষয়ক উচ্চ পর্যায়ের আঞ্চলিক বৈঠকে মূল বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি নিরাপদ, স্বেচ্ছায় এবং টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান বলে পুনর্ব্যক্ত করেন।

তার বক্তব্যে মিয়ানমারের পাঠ্যক্রমের চলমান শিক্ষা এবং কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গাদের জন্য দক্ষতা উন্নয়ন কার্যক্রম প্রত্যাবাসন উদ্যোগের পরিপূরক হওয়া উচিত বলে উল্লেখ করেন ড. মোমেন।

বিজ্ঞাপন

এদিকে, মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেন। পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য অব্যাহত মানবিক সহায়তার জন্য জাতিসংঘের জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারকে ধন্যবাদ জানান। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার অধিকার ও প্রত্যাশা উপলব্ধি করতে সহযোগিতা কামনা করেন।

ফিলিপ্পো গ্র্যান্ডি রোহিঙ্গা সংকটের সমাধান হিসেবে স্বেচ্ছায় প্রত্যাবাসনকে উল্লেখ করেন। তিনি এই লক্ষ্য অর্জনে প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সারাবাংলা/আইই