Tuesday 14 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর জেলা যুবলীগের কমিটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৩ ১৯:৩৮ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ ১৯:৪০

ঢাকা: রংপুর জেলা যুবলীগের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্য থেকে ১৯ জনের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। সোমবার (১৬ অক্টোবর) যুবলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল-এর যৌথ স্বাক্ষরে ঘোষিত রংপুর জেলা কমিটির সভাপতি হয়েছেন লক্ষ্মীন চন্দ্র দাস। সাধারণ সম্পাদক হয়েছেন মেহেদী হাসান সিদ্দিকী রনি।

কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি মো. ফজলে রাব্বি সুইট, মো. মামুনুর রসীদ মামুন, মীর সরিফুজ্জামান শিপন, মো. নওসাদ আলম রাজু, মো. কামরুজ্জামান শাহিন, মো. মাসুদ রানা বিপ্লব, মো. ফারুক হোসেন বাবু, প্রভা: মো. আনোয়ারুল ইসলাম (আনোয়ার জান্নাত), মো. রাশেদুল ইসলাম ময়না। যুগ্ম সম্পাদকরা হলেন, ফকরুল হাসান লিউ, শাহ মো. আশিকুর রহমান সোহেল, শেখ মো. মাহবুব নাছির টুটুল। সাংগঠনিক সম্পাদক দুইজন হলেন, মো. নাহিদ হোসেন লিটন, মো. শামীম সর্দার। প্রচার সম্পাদক মো. কামরুজ্জামান লিটন। শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. শাহিনুর ইসলাম গাজী। সদস্য এ কে এম শাফিনুর মমতাজ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছরের ৫ নভেম্বর রংপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সোমবার ঘোষিত কমিটির মেয়াদ তিন বছর। কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে শূন্য পদ পূরণ করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/আইই