Tuesday 14 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি

সারাবাংলা ডেস্ক
১৩ অক্টোবর ২০২৩ ১৪:৩৮

ঢাকা: মার্কিন ডলারের মাধ্যমে রফতানিমুখী গ্রাহকদের ঋণ সুবিধা দেওয়ার জন্য ‘বাংলাদেশ ব্যাংক-লং টার্ম ফাইন্যান্সিং ফেসিলিটি (বিবি-এলটিএফএফ)’ এর অধীনে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। সম্প্রতি রফতানিমুখী শিল্পকে গতিশীল করার জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এই চুক্তি হয়।

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের (এফএসএসএসপিডি) সঙ্গে এই অংশগ্রহণমূলক চুক্তি হয়েছে। এই চুক্তির অধীনে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের রফতানিকারক এবং উৎপাদনমুখী খাতের গ্রাহকেরা তাদের ব্যবসায় সহায়তার জন্য এ তহবিলের আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা পাবেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারের উপস্থিতিতে, বাংলাদেশ ব্যাংকের এফএসএসএসপিডি’র পরিচালক লিজা ফাহমিদা এবং প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার মো. তৌহিদুল আলম খানসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও