Tuesday 14 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানক্ষেতে পড়েছিল কলেজছাত্রের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৩ ১৫:২৫

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে সৌরভ হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলার বড় মোহাম্মদপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কলেজছাত্র সৌরভ হোসেন পাঁচবিবি উপজেলার বড় মোহাম্মদপুর গ্রামের জহুরুল ইসলাম খাজার ছেলে। তিনি সড়াইল আদর্শ বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, কলেজছাত্র সৌরভ বৃহস্পতিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে বের হয়ে যান। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। শুক্রবার (৬ অক্টোবর) সকালে বড় মোহাম্মদপুর গ্রামের ধানক্ষেতে সৌরভের মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। মরদেহটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, সৌরভের গলায় ছুরিকাঘাত ও বাম হাতের রগ কাটা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ সেখানে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কি কারণে এ হত্যাকাণ্ড ঘটনা তা জানা যায়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনইউ
বিজ্ঞাপন

আরো