Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদলের ওয়াকআউট

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ২৩:৫৪

জাতীয় সংসদ অধিবেশন। ফাইল ছবি

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধান করে ১২ সদস্যের সংবিধান সংশোধন বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধীদলের সংসদ সদস্যরা। সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে এ ঘটনা ঘটে।

ওয়াকআউটের আগে সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘তারা দুইটা শপথ নিয়েছেন, একটা সংসদ সদস্য হিসেবে, অপরটি সংস্কার পরিষদের সদস্য হিসেবে এবং দুইটা শপথই বিদ্যমান আছে।’

তিনি আরও বলেন, ‘ওটাকে যদি বাইপাস করার জন্য কমিটি করা হয়, তবে এটি তারা প্রত্যাখ্যান করছেন এবং তারা তাদের আগের অবস্থানেই আছেন।’

জামায়াত আমির বলেন, ‘গণতন্ত্রের দাবিই হচ্ছে জনগণের মতামত মেনে নেওয়া। সেই মতামত ৭০ শতাংশের পাশাপাশি জনগণের মতামত।’

বিজ্ঞাপন

বিরোধী দলীয় নেতা বলেন, ‘গণভোটের মতামত যদি এভাবে শেষ হয়ে যায় তবে ভবিষ্যতে গণতান্ত্রিক এই পদ্ধতির ওপর মানুষ শুধু আস্থাই হারাবে না, বিদ্রোহী হয়ে পড়বে।’ জনগণের মতামতকে অগ্রাহ্য করা উচিত হবে না বলে তিনি জানান।

জনগণের মতামতকে যেহেতু সম্মান করা হচ্ছে না, তাই সংসদ থেকে ওয়াকআউট করছেন বলে জানান ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর