নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ‘কেনটাকি টেক্সটাইল মিলে’ বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহত শ্রমিকদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে মোগরাপাড়া রতনদি এলাকার এলাকার ওই টেক্সটাইল মিলে এ ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন-মোস্তফা, আল আমিন ও শাহানুর আলম।
টেক্সটাইলের জেনারেল ম্যানেজার তোফায়েল আহম্মেদ জানান, কোম্পানির বর্জ্য ভর্তি বস্তা ওপরের দেয়াল থেকে নিচে নামানোর সময় ওপরে থাকা বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্টে তিনজন শ্রমিক দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।