Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে সরিষার ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা (ছবি)


১ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১৯ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২১

মধু সংগ্রহে ব্যস্ত চাষিরা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সাতগাঁও গ্রামটির মাঠে মাঠে এখন সরিষার হলুদ ফুলের অপরূপ দৃশ্য। পুরো মাঠ যেন ঢেকে আছে সুন্দর এক হলুদের চাঁদরে। শীতের এই সময়টাতে মধু চাষিরাও ব্যস্ত হয়ে পড়েছেন সরিষার ক্ষেত থেকে মধু সংগ্রহে।

ফসলের জমির পাশে পোষা মৌমাছির শত শত বাক্স নিয়ে হাজির হয়েছেন মৌয়ালরা। ওই সব বাক্স থেকে হাজার হাজার মৌমাছি উড়ে গিয়ে মধু সংগ্রহে ঘুরে বেড়াচ্ছে সরিষা ফুলের মাঠে।

ফসলের বিভিন্ন মাঠ ঘুরে চাষিদের কর্মকাণ্ডের চিত্র তুলে এনেছেন

সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

সারাবাংলা/এনইউ