Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় ট্রেনের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৫৭ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:২২

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় আব্দুর রশীদ (৬৯) নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন। তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ছিলেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, রাত সোয়া ১০টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর এলাকার রেলগেটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুর রশীদের। নিহত পাবনার সাথিয়া উপজেলার বাসিন্দা। পরিবারের সঙ্গে উত্তরা এলাকায় থাকতেন। ঘটনার সময় তিনি ওই এলাকায় বাজার করতে গিয়েছিলেন। ঘটনার পরপরই মরদেহের পাশে ব্যাগ ভর্তি কাঁচা তরকারি পাওয়া গেছে। অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, নিহতের পরিবারেরর কাছ থেকে জানা গেছে, আব্দুর রশীদ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন ছিলেন। মৃতদেহ পুলিশ হেফাজতে আছে।

সারাবাংলা/এসএসআর/এনইউ