কুমিল্লা: ২৬ নভেম্বর বিভাগীয় গণ-সমাবেশ সফলের লক্ষ্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে শহরের লানচিয়ন কমিউনিটি হলে এ সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশীদ ইয়াসিনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় গণ-সমাবেশ সমন্বয় কমিটির দলনেতা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
প্রধান বক্তা ছিলেন গণ-সমাবেশ সমন্বয় কমিটির সমন্বয়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সায়েদুল হক সাঈদ ও কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মো. জসিম উদ্দিন ও মহানগর বিএনপির সদস্য সচিব মো. ইউসুফ মোল্লা টিপুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মো. জসিম উদ্দিন, বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আহম্মেদ, হেনা আলাউদ্দিন, এডভোকেট আলী আক্কাস, অ্যাডভোকেট তাইফুর আলম, আব্দুর রউফ চৌধুরী ফারুক, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার, ভিপি মো. জসিম উদ্দিন, মোস্তফা জামান, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, শওকত আলী বকুল, রেজাউল কাইয়ূম, অ্যাডভোকেট তৌফিক, নজরুল ইসলাম, কামরুল হুদা, নজির আহম্মদ ভূঁইয়া, আব্দুর রহমান বাদল, ছিদ্দিকুর রহমান, কবির হোসেন, তাহের পলাশী, শাহ আলম খোকন, আনোয়ার হোসেন নয়ন, অধ্যাপক আলী মর্তুজা ভূঁইয়া, আবুল হোসেন মিলন, আতাউর রহমান প্রমুখ।
প্রস্তুতি সভা শেষে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।