ঢাকা: বিদ্যুতের জাতীয় গ্রিড বিপর্যয়ের পেছনে ম্যানেজমেন্টের (ব্যবস্থাপনা) ব্যর্থতা দায়ী বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেছেন, তাদের চাকরিচ্যুত করা হবে। শনিবার ( ১৫ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড- পিডিবি, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড-ডেসকো এবং জাতীয় লোড ডেসপাস সেন্টারের সমন্বয়ের অভাবে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটেছে।
গত ৪ অক্টোবর দুপুর ২টার পর হঠাৎ জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেয়। দেশের চার জেলার একটা বড় অংশ ব্ল্যাকআউট হয়ে যায়। রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও এর আশেপাশের এলাকাগুলোতে ৬ থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে পড়ে। এরপর বিদ্যুৎ বিভাগসহ বেশ কয়েকটি সংস্থা ওই ঘটনা তদন্তে কমিটি গঠন করে।