Friday 10 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্ন ভিডিও সরবরাহের অভিযোগে গ্রেফতার ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২২ ১৯:৫৪

 

জয়পুরহাট: যুবকদের কাছে পর্ন ভিডিও সরবরাহের অভিযোগে জয়পুরহাটে ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (৯ অক্টোবর) সকালে শালাইপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় পাঁচটি সিপিও, ১০টি হার্ডডিস্ক, পাঁচটি মনিটর, একটি ল্যাপটপ এবং ৩৭টি পেন-ড্রাইভ জব্দ করা হয়।

জয়পুরহাট র‌্যাব ৫ ক্যাম্পের কমান্ডার মেজর মোস্তফা জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- উপজেলার রুনিহালী গ্রামের লোকমান হোসেনের ছেলে জাকারিয়া হোসেন (৩০), বাঁশখুর গ্রামের শাহ আলমের ছেলে জামিল হোসেন (২৫), একই গ্রামের বছির উদ্দিনের ছেলে আব্দুল কাদের (২৬), রুনিহালী গ্রামের কার্তিকের ছেলে স্বপন কুমার (৩০), ঢাকারপাড়া গ্রামের শাহারুল ইসলাম চেীধুরীর ছেলে শাকিল চৌধুরী (২৪) এবং একই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে রাজু হোসেন (২৪)।

বিজ্ঞাপন

মেজর মোস্তফা জামান জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজার এলাকায় তাদের দোকানে পর্নগ্রাফি ভিডিও তৈরি করে এলাকার যুবসমাজের মাঝে সরবরাহ করে আসছিল। এমন গোপন সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা সকালে ওই বাজারে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ভিডিওসহ ছয়জনকে গ্রেফতার করে। পরে তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোপর্দ করা হয়।

সারাবাংলা/এনইউ
বিজ্ঞাপন

আরো