Friday 10 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫৪ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২ ১৯:০৬

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল [ফাইল ছবি]

ঢাকা: রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে শামসুল আলম (৪০) নামে এক পুলিশ সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে দুপুরে সায়দাবাদ রেলগেট বাস টার্মিনালের বলাকা বাস কাউন্টারের সামনে থেকে শামসুল আলমকে উদ্ধার করা হয়। তখন তার কাছে একটি আইডি কার্ড পাওয়া যায়। যার মাধ্যমে জানা যায়, তিনি পুলিশ সদস্য। বর্তমানে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত রয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, শামসুল আলম কোন বাসের ভেতর অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগে তাকে স্টোমাক ওয়াশ করানোর পর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনইউ
বিজ্ঞাপন

আরো