ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটির সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। কমিটির সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া।
কমিটিতে মোট ৯ জন সহসভাপতি ও তিনজন যুগ্ম-সম্পাদক হয়েছে। অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছেন ২২ জন। সদস্য পদে ৩৫ জন।
উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি হয়েছেন গাজী গোলাম মর্তুজা পাপ্পা, তোফাজ্জল হোসেন মোল্লা, শেখ সাইফুল ইসলাম, ব্যারিস্টার খান মো. শামীম আজিজ, মানজারী আলম মোল্লা টুটুল, মোস্তাফিজুর রহমান মোল্লা, মো. আবুল হোসেন খাঁন, মশিউর রহমান তারেক, মো. বরকত উল্লাহ।
কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন, মো. আজিজুল হক ভুঁইয়া আজিজ, আমির হোসেন ভুঁইয়া, মাহাবুবুর রহমান ভুঁইয়া মেহের।
এছাড়া রূপগঞ্জ উপজেলার পূর্ণাঙ্গ কমিটির আইন বিষয়ক সম্পাদক হয়েছেন মো. এড.মেজবাহ উদ্দিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. আরাফাত আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মো. কামাল হোসেন কমল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ মারফত আলী, দপ্তর সম্পাদক আলতাফ হোসেন গোলবক্স, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান মুন্সি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাছুম চৌধুরী অপু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম ভুঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. এমায়েত হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আমান উল্যাহ মিয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম ভুঁইয়া সোহেল, শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ ভুঁইয়া, শ্রম সম্পাদক মো. মতিউর রহমান আকন্দ, সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুল মোমেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ফয়সাল আহমেদ , সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হারেজ, মো. ফারুক মিয়া, হাফিজুর রহমান ভুঁইয়া সজিব, সহ-দপ্তর সম্পাদক মো. ওবায়দুল মজিদ ভুঁইয়া জুয়েল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তানভীর হাই, কোষাধ্যক্ষ্য মো. মুশফিকুর রহমান রিপন।
কমিটিতে সদস্য হয়েছেন তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী, মো. আবদুল হাই, সামা রানী পাল, আনোয়ার হোসেন মোল্লা, আমজাদ হোসেন, মো. আবু সাইদ ভুঁইয়া, রমাকান্ত সরকার, মো. মকবুল হোসেন, মো. জায়েদ আলী, নুরুল ইসলাম জাহাঙ্গীর, মো. নজরুল ইসলাম মাস্টার, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক, মো. ছালাউদ্দিন ভুঁইয়া, তোফায়েল আহমেদ আলমাছ, ব্যারিস্টার আরিফুল হক, মো. গোলাম রসুল কলি, আব্দুস সাত্তার চৌধুরী, আমির হোসেন ভুঁইয়া, হাবিবুর রহমান হাবিব, মো. ফিরোজ ভুঁইয়া, মো. নূরে আলম, মো. বজলুর রহমান, মো. খোরশেদ আলম, মো. মনির হোসেন ভিপি, মো. মেজবাহ উদ্দিন বাচ্চু, দীন মোহাম্মদ দিলু, হাসান আশকারী, মো. হাফিজুর রহমান (ডহরগাঁ) , মো. অলিউর রহমান, আব্দুল করিম মিয়া, মো. আবুল হোসেন, মো. নাঈম ভুঁইয়া, আনছর আলী, মো. নবী হোসেন, রফিকুল ইসলাম।
কমিটি ঘোষণার পর থেকেই নবগঠিত কমিটিতে স্থান পাওয়া নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে আসছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে কমিটি গঠন উপলক্ষে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেছেন।
নবগঠিত কমিটির সভাপতি এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আওয়ামী লীগকে সবসময় শক্তিশালী করে রাখব। দলকে সুসংগঠিত করে রাখতে যা যা করার প্রয়োজন সব কিছুই করা হবে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলকে সামনে এগিয়ে নিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখব।