ঢাকা: ঢাকা কলেজ এইচএসসি-৯৫ সোসাইটির কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে যমুনা টেলিভিশনের বার্তা সম্পাদক একেএম বদরুল আলম (লিটন) পুনরায় এবং সাধারণ সম্পাদক পদে ব্যবসায়ী মো মইনুল ইসলাম (হিটু) জয়ী হয়েছেন।
গত ২৯ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে সহসভাপতি পদে ডাক্তার মোহাম্মদ রাশেদুল হাসান এবং ব্যাংকার মোহাম্মদ সেলিম চৌধুরী জয় পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুঁইয়া এবং মো আমান উল্যাহ সিইএফও নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হন পাঁচ জন। তারা হলেন- ব্যাংকার মো নজরুল ইসলাম জুয়েল, অ্যাডভোকেট ওবায়দুল হক বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার কাজী শাকিল, ব্যাংকার মির্জা মো হামিদ ও ব্যবসায়ী আবু মুসা মইনুল হক।