Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ সপরিবারে করোনা আক্রান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মে ২০২২ ০১:২৬

ঢাকা: সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। শনিবার (৩০ এপ্রিল) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী।

জয়দেব নন্দী জানান, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত পরশ শিগগিরই দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান তিনি।

শেখ ফজলে শামস্ পরশ ও তার পরিবারের সদস্যদের রোগমুক্তি কামনায় পয়লা মে বাদ আসর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনটির কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য যে, এর আগে ২০২১ সালের জানুয়ারিতেও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন যুবলীগের চেয়ারম্যান।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনআর/আইই