Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক মন্ত্রী আবদুল মান্নান সিদ্দিকীর ২২তম মৃত্যুবার্ষিকী সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২২ ২১:৩১ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ ২৩:০৬

ঢাকা: আগামী (২ মে) সোমবার মেজর জেনারেল (অব.) আব্দুল মান্নান সিদ্দিকীর ২২তম মৃত্যুবার্ষিকী। ২০০০ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। আব্দুল মান্নান সিদ্দিকী বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স এবং কোয়ার্টার মাস্টার জেনারেল ছিলেন।

তার মৃত্যুদিবস উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা এবং রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, আব্দুল মান্নান সিদ্দিকী বাংলাদেশ সরকারের পূর্ত ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৮২-৮৩ সালে পূর্তমন্ত্রী থাকাকালে কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কার ও সম্প্রসারণ করা হয়। একইসঙ্গে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আধুনিকায়ন ও জাতীয় স্মৃতিসৌধের কাজ সম্পন্ন করেছিলেন তিনি।

বিজ্ঞাপন

চাকরি শেষে আব্দুল মান্নান সিদ্দিকী ফিনিক্স ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

সারাবাংলা/এমও