Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীমনিকে যৌন হয়রানি: নাসির, অমির বিরুদ্ধে চার্জগঠন ১৯ এপ্রিল

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২২ ১২:৫৩

ঢাকা: আলোচিত নায়িকা পরীমনিকে মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির মামলায় চার্জগঠন বিষয়ে শুনানির তারিখ আগামী ১৯ এপ্রিল ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালত এ তারিখ ঠিক করেন।

এর আগে গত ১৩ ডিসেম্বর এ মামলায় নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলমের বিরুদ্ধে পুলিশের দেয়া চার্জশিট আমলে গ্রহণ করেন আদালত।

এদিন তিন আসামিই আদালতে হাজিরা দেন। এরপর আদালত চার্জশুনানির তারিখ ধার্য করেন।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) এসব তথ্য জানান।

গত ৬ বছরের সেপ্টেম্বর মামলায় নাসির, অমি এবং শহিদুল আলম নামে আরেক ব্যক্তিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

বিজ্ঞাপন

জানা যায়, ২০২১ সালের ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমনি। মামলা দায়েরের পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। ওইদিনই নাসির উদ্দিনসহ পাঁচজনকে উত্তরার একটি বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ-বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়।

সারাবাংলা/এআই/এসএসএ