Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সের বিএসি পরীক্ষায় বাঙালি শিক্ষার্থীদের কৃতিত্ব

নজমুল হক, ফ্রান্স থেকে
৯ জুলাই ২০২৬ ১১:০৮ | আপডেট: ৯ জুলাই ২০২৬ ১১:৪২

ফ্রান্সের উচ্চশিক্ষায় ভর্তির অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা Baccalauréat (BAC)-এর ২০২৬ সালের ফলাফল গত ৭ জুলাই প্রকাশিত হয়েছে।

এ বছরও প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত বেশ কয়েকজন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

নতুন ভাষা, নতুন শিক্ষা ব্যবস্থা এবং ভিন্ন সাংস্কৃতিক পরিবেশে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে এই সাফল্য অর্জন করেছে শিক্ষার্থীরা। তাদের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্যও একটি গর্বের বিষয়।

বিজ্ঞাপন

কমিউনিটির অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের এই সাফল্য আগামী প্রজন্মকে শিক্ষার প্রতি আরও উৎসাহিত করবে। তারা আশা প্রকাশ করেন, এসব শিক্ষার্থী ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে আরও সাফল্য অর্জন করে বাংলাদেশ ও ফ্রান্স উভয় দেশের সুনাম বৃদ্ধি করবে।

উল্লেখ্য, ফ্রান্সে Baccalauréat (BAC) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রধান যোগ্যতাগুলোর একটি। প্রতিবছর জুলাই মাসে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং এরপর সফল শিক্ষার্থীরা উচ্চশিক্ষার পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার সুযোগ পায়।

সারাবাংলা/এএ