Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জের গজারিয়ায় যমুনা ব্যাংকের শাখা উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২১ ১৫:৪৮

মুন্সীগঞ্জ: যুগোপযোগী আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় এবং সম্পূর্ণ ফ্রি অনলাইন সুবিধা নিয়ে যমুনা ব্যাংক লিমিটেডের ১৫৩তম শাখা হিসেবে মুন্সীগঞ্জের গজারিয়ায় জামালদী শাখা উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সাবেক এমপি এবং যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. সিরাজুল ইসলাম ভরসা, মো. ইসমাইল হোসেন সিরাজী ও গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের নিকটস্থ শাখা সমূহের শাখা ব্যবস্থাপকগণ, প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে নূর মোহাম্মদ বলেন, আগামী এক মাসের মধ্যে যমুনা ব্যাংক সর্বোচ্চ গ্রাহক সুবিধা দিয়ে অত্র এলাকার গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে সক্ষম হবে এবং ব্যাংকের প্রতিটি শাখায় ইসলামিক উইং আছে যে কেউ ইচ্ছা করলে ইসলামী শরিয়া ভিত্তিতে লেনদেন করতে পারবে।

সারাবাংলা/এএম