Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরের মনিরামপুরে আনসার আল ইসলামের ৪ সদস্য আটক

লোকাল করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২১ ২১:৩০

বেনাপোল: যশোরের মনিরামপুর উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র সক্রিয় চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৪ সেপ্টেম্বর) উপজেলার ভোজগাতি ইউনিয়নের চালকিডাঙ্গি গ্রাম থেকে তাদের আটক করা হয়ে। রোববার (৫ সেপ্টেম্বর) র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলো – আব্দুল্লাহ আল গালিব (২৪), মো. জাফর হোসেন ওরফে শিমুল খান (২১), নাদির হোসেন (৩০) ও মুহাম্মদ আলী শেখ (২১)। তাদের কাছ থেকে উগ্রবাদী নথিপত্র, একটি ল্যাপটপ এবং পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাবের একটি দল মনিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়নে জঙ্গিদের বৈঠকের খবর পেয়ে শনিবার রাতে অভিযান চালায়। অভিযানে চার জনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

তাদের বিরুদ্ধে র‌্যাব মনিরামপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো