Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বিগত ফ্যাসিস্ট সরকারের হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৬ ১৭:০৭ | আপডেট: ৫ জুলাই ২০২৬ ১৮:৪৯

শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

পটুয়াখালী: শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ২০২৪ সালের জুলাই মাসে তৎকালীন ফ্যাসিস্ট সরকার যে বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছিল তার বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে। এ হত্যাকাণ্ডে যারা অভিযুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এমন ধ্বংসাত্মক ঘটনার কারনে পৃথিবীর বিভিন্ন দেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশে বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশি ক্ষমতাবলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলায় দেশে তাদের রাজনীতি আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, বিদেশে থাকা এসব দুর্বৃত্তদের প্ররোচনায় পড়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা কোন মানুষের জন্য বুদ্ধিমানের কাজ হবে না। বরংচ তাদের দেশে যে সকল রাজনৈতিক দল আছে তাদের সঙ্গে কাজ করা বা নতুন রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করার পরামর্শ দেন মন্ত্রী।

এ সময় তার স্ত্রী মোসা. মারিয়া আক্তারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন দফতর প্রধানরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় মন্ত্রী বিভিন্ন দফতরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদেরকে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর