Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২১ ১৭:৩৭

নেত্রকোনা: আটপাড়া উপজেলায় ইউনুস খাঁ (৬০) নামে ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১ আগস্ট) সন্ধ্যার দিকে নেত্রকোনা সদরের পারলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে আজ সোমবার (২ আগস্ট) দুপুরে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়।

গ্রেফতার ইউনুস খাঁ আটপাড়া উপজেলার মদ্রাকোনা নোয়াপাড়া গ্রামের মৃত আলতাফ খাঁর ছেলে।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২০ সালের নভেম্বরে একই এলাকার ১৫ বছরের একটি মেয়েকে ধর্ষণ করে ইউনুস খাঁ। এরপর সে অন্তঃসত্বা হয়ে পড়ে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে চলতি বছরের ১জুন আটপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযান চালিয়ে রবিবার (১ আগস্ট) রোববার সদর উপজেলার পারলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসএ