Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিয়াসার পর আটক মডেল মৌ

সিনিয়র করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২১ ০১:৫৩ | আপডেট: ২ আগস্ট ২০২১ ১১:০০

ঢাকা: রাজধানীর বারিধারার বাসা থেকে মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে আটকের পর মোহাম্মদপুরের বাসা থেকে মডেল মরিয়ম আক্তার মৌ ওরফে মৌ আক্তারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পিয়াসার বাসার মতো তার বাসা থেকেও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

রোববার (১ আগস্ট) দিবাগত গভীর রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে মডেল মৌ আক্তারকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

ডিবির (সাইবার) অতিরিক্ত উপকমিশনার মহিদুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৌ আক্তারের বাসায় বিপুল পরিমাণ মদ পাওয়া গেছে। আমাদের কাছে আগেই এ ধরনের তথ্য ছিল। সেই তথ্যের ওপর ভিত্তি করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- ডিবির হাতে আটক মডেল পিয়াসা

আপাতত মৌ আক্তারকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়ে মহিদুল ইসলাম বলেন, সকালে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে, রোববার (১ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে ঢাকা মহানগর ডিবি উত্তরের একটি দল বারিধারার বাসায় অভিযান চালিয়ে মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে আটক করে। তার বাসা থেকেও মদ, ইয়াবা ও সীসা জব্দ করা হয়।

ফারিয়া মাহবুব পিয়াসা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী। বছর চারেক আগে বনানীর রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় সাফাতসহ তার বন্ধু-সহযোগীরা গ্রেফতার হলে ওই সময় আলোচনায় এসেছিলেন পিয়াসা।

সারাবাংলা/ইউজে/টিআর