Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তোপখানা রোডে সার্জিক্যাল মার্কেটে আগুন, ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২১ ১৯:২৯ | আপডেট: ২৬ জুলাই ২০২১ ২৩:০৩

ঢাকা: জাতীয় প্রেস ক্লাবের বিপরীত দিকে রাজধানীর তোপখানা রোডের গফুর টাওয়ারের সার্জিক্যাল মার্কেটে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

সোমবার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৮ মিনিটে আগুনের সূত্রপাতের খবর পায় ফায়ার সার্ভিস। কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, খবর পেয়ে একে একে ১১টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

এরশাদ হোসেন বলেন, ১১টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নিভেও গেছে। কয়েকটি দোকান পুড়ে গেছে। এছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আগুনের সূত্রপাতের কোনো কারণ এখনো জানা যায়নি বলেও জানান ডিউটি অফিসার এরশাদ।

বিজ্ঞাপন

সার্জিক্যাল মার্কেটটি তোপখানা রোডে গফুর টাওয়ারে অবস্থিত। আগুন লাগার পর মার্কেটের নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা দিয়েই আগুন নেভানোর কাজ শুরু হয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়েছে। আগুনে কয়েকটি দোকানের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ছবি: হাবিবুর রহমান

সারাবাংলা/ইউজে/টিআর