Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনারগাঁওয়ে পিকআপের ধাক্কায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২১ ১৩:৪৭ | আপডেট: ১৬ জুলাই ২০২১ ১৩:৫২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা স্ট্যান্ডে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও দু’জন।

শুক্রবার (১৬ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ভিটিপাড়া এলাকার নুরু মিয়ার ছেলে মনির হোসেন (৪০) এবং জামপুর ইউনিয়নের বাঘবাড়িয়া গ্রামের রুহুল আমিনের ছেলে হাবিব (১২)।

আহত দু’জনের মধ্যে একজনের নাম মনির হোসেন। আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি।

তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক ইকবাল হোসেন জানান, শুক্রবার সকালে মদনপুর থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ তালতলা স্ট্যান্ডে পৌঁছে মাছবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে আহত দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালককে আটক করা হয়েছে।

সারাবাংলা/টিআর