Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রওশনকে জাপার চেয়ারম্যান, বিদিশাকে কো-চেয়ারম্যান ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২১ ১২:২০ | আপডেট: ১৪ জুলাই ২০২১ ২০:৪০

ঢাকা: বেগম রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিদিশা সিদ্দিকীকে দলের কো-চেয়ারম্যান ঘোষণা করেছে এরশাদ পুত্র এরিক এরশাদ।

বুধবার (১৪ জুলাই) বারিধারা প্রেসিডেন্ট পার্কে সাবেক স্বৈরশাসক এইচ এম এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় সংসদ সদস্য সাদ এরশাদ উপস্থিত ছিলেন।

এরিক এরশাদ বলেন, আমার বাবা যখন অসুস্থ তখন রাতে আমার বাবাকে জিম্মি করে আমার চাচা জি এম কাদের দলের দায়িত্বে চেয়ারম্যান পদ লিখেয়ে নিয়েছেন। জাতীয় পার্টি আজ ধ্বংসের মুখে। তিনি অবৈধভাবে চেয়ারম্যান পদটি নিয়েছে আমরা তাকে মানি না।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সাদ এরশাদ বলেন, আমরা জঞ্জালমুক্ত থাকতে চাই। এই দিনে বাবার জন্য দোয়া করতে চাই। সবার কাছে দোয়া চাই।

সারাবাংলা/এএইচএইচ/এএম