Wednesday 24 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে ইসলামী ছাত্রী সংস্থার ৬ কর্মীসহ আটক ৭


২৬ মার্চ ২০১৮ ১৮:২৪ | আপডেট: ২৬ মার্চ ২০১৮ ১৮:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রাঙ্গামাটি : রাঙ্গামাটির লংগদুতে ইসলামী ছাত্রী সংস্থার ছয় জনসহ মোট সাত নারী সংগঠক আটক করেছে লংগদু থানা পুলিশ। তাদের স্বাধীনতা দিবসে নাশকতার চেষ্টার অভিযোগে আটক করা হয়। তাদের কাছ থেকে জিহাদি বইসহ সরকারবিরোধী বই পাওয়া গেছে।

সোমবার (২৬ মার্চ) সকালে মুসলিম ব্লক এলাকা থেকে রাবেতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওসমান গণির বাসা থেকে তাদের আটক করা হয়। এসময় ওসমান গনি পালিয়ে যায়।

আটকরা হলেন, মোছা. শাহানাজ (২৭), মোছা. নাছিমা আক্তার (৩০), মোছা. মাহমুদা (২৯), মোছা. তাহসিনা ফাতিমা (২৪), মিহতাহুল জান্নাত (২১), মোছা. সাহিদা (২৫) নামের ছয়জনসহ মুসলিম ব্লক এলাকার স্থানীয় মোছা. ফাতেমা আক্তার মুন্নি (৩৮)।

বিজ্ঞাপন

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত জনান, যুদ্ধাপরাধী সাজাপ্রাপ্ত মীর কাশেম আলীর প্রতিষ্ঠিত স্কুলের শিক্ষক জামাত নেতা ওসমান গনি এবং তার স্ত্রীর মোছা. ফাতেমা আক্তার মুন্নির বাসায় মহান স্বাধীনতা দিবসে নাশকতায় জন্য গোপন বৈঠকের আয়োজন করে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি জানান, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর মামলার প্রক্রিয়া শুরু হবে।

সারাবাংলা/টিএম