Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিকরগাছায় ‘বোমা’ বানাতে গিয়ে ইউপি সদস্য নিহত

লোকাল করেসপন্ডেন্ট
১১ মে ২০২১ ১২:৫৫ | আপডেট: ১১ মে ২০২১ ১৩:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল: যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সদস্য নাজমুল আলম লিটন বোমা বানাবার সময় নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সে ইউনিয়নের পাচপোতা গ্রামের আব্দুল ওহাবের ছেলে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, সোমবার বিকালের দিকে লিটন নিজ বাড়ির পাশের একটি বাগানে বোমা বানাবার সময় তা বিস্ফোরিত হয়। এ সময় লিটনের দুই হাত উড়ে যায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

পরিবারের সদস্যরা বিষয়টি আড়াল করতে আহত লিটনকে প্রথমে খুলনা আড়াই শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাতে ঢাকায় নিয়ে যাবার পথে লিটন মারা যায়। পরে তার মৃতদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে আনা হলে পুলিশ খবর পায়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ঝিকরগাছা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

সারাবাংলা/এমও