Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিকশা চালককে মারধরকারী সেই সুলতান কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মে ২০২১ ১৬:৫২ | আপডেট: ৫ মে ২০২১ ১৬:৫৭

ঢাকা: রাজধানীর বংশালে রিকশাচালককে মারধরকারী সুলতান আহমেদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৫ মে) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস এ আদেশ দেন।

এর আগে, সুলতান আহমেদকে আদালতে হাজির করে বংশাল থানা পুলিশ। ভুক্তভোগী রিকশা চালককে খুঁজে না পাওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন বংশাল থানার এসআই মো. আলী রেজা মামুন। আসামিরপক্ষে মেহেদী হাসান বাদাল জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

জানা গেছে, গত ৪ এপ্রিল একজন সংবাদকর্মী বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও লিংক পাঠান।

বিজ্ঞাপন

সেই ভিডিওতে দেখা যায়, বেলা আনুমানিক দেড়টার দিকে রাজধানীর বংশালে এক ব্যক্তি একজন রিকশাওয়ালাকে সজোরে থাপ্পড় মারছেন। তার নির্যাতনের এক পর্যায়ে রিকশা চালক মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারান। পাশ থেকে লোকজন এগিয়ে আসেন।

ভিডিওটি দেখামাত্র মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং বংশাল থানার ওসি মো. শাহীন ফকিরকে নিপীড়নকারী লোকটিকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে বংশাল থানার ওসির নেতৃত্বে একটি দল অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে তাকে আইনের আওতায় আনে।

সারাবাংলা/এআই/একে