Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় রিকশাচালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২১ ১৫:৩০ | আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ১৬:২৭

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে লালমাটিয়া এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় কামাল মাতবর (৩৫) নামে এক রিকশাচালক মারা গেছেন। এই ঘটনায় হুমায়ুন কবির (১৮) নামে রিকশাআরোহী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলতাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত কামালের ভাই জামাল মাতবর জানায়, কামাল অটোরিকশাচালক ছিল। পরিবার নিয়ে মোহাম্মদপুর পুলপার বটতলা এলাকায় থাকতেন।

এসআই জানান, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুড় ১টার দিকে কামাল মাতবর মারা যান। আহত হুমায়ুন কবিরকে ঢামেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থা গুরুতর নয়।

বিজ্ঞাপন

তিনি জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এবং এর চালককে আটক করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসএসএ
বিজ্ঞাপন

আরো