Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফটো সাংবাদিক তরুণ-মেহেদীর মায়ের ইন্তেকাল

সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২১ ১৯:৩৪ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ১৯:৩৫

ঢাকা: দৈনিক জনকণ্ঠের ফটো এডিটর হাসানুজ্জামান তরুণ ও ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের স্টাফ ফটোগ্রাফার মেহেদী হাসানের মা উম্মে আতিয়া মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

পরিবারিক সূত্রমতে, রোববার (১৭ জানুয়ারি) মুন্সীগঞ্জ জেলার লোহজং থানার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মুরহুমা উম্মে আতিয়া তিন ছেলে ও দুই কন্যার জননী ছিলেন।

উম্মে আতিয়ার মৃত্যুতে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিশনের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক কাজল হাজরা শোক জানিয়েছেন। গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নেতৃদ্বয় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এজেড/এমআই
বিজ্ঞাপন

আরো