Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসক-গণমাধ্যমকর্মীদের জন্য ফেস শিল্ড দিলো ডেকো গ্রুপ


১৭ আগস্ট ২০২০ ২০:৪৭ | আপডেট: ১৮ আগস্ট ২০২০ ১৮:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় ফ্রন্টলাইনার চিকিৎসক ও গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় উন্নতমানের ফেস শিল্ড দিয়েছে ডেকো লিগ্যাসি গ্রুপ। প্রথম পর্যায়ে মোট ১১ হাজার ফেস শিল্ড হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে আরও ফেস শিল্ডসহ সুরক্ষা সরঞ্জামের প্রতিশ্রুতিও দিয়েছে।

সোমবার (১৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেস ক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতাদের কাছে পাঁচ হাজার ফেস শিল্ড হস্তান্তর করা হয়। একইসঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে কর্মরতদের জন্য আরও ৬ হাজার ফেস শিল্ড, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের কার্যক্রমও উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

ডেকো লিগ্যাসি গ্রুপের চেয়ারম্যান এম. শাহাদাত হোসেন কিরণের পক্ষে ফেস শিল্ডগুলো হস্তান্তর করেন ডেকো অ্যাকসেসরিজ লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। ডোকো অ্যাকসেসরিজের হেড অব ফ্যাক্টরি অপারেশন খন্দকার নুরুদ্দিনসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

জাতীয় প্রেস ক্লাবের পক্ষে সভাপতি সাইফুল আলম, সিনিয়র সহসভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী, মাঈনুল আলম, কোষাধ্যক্ষ শ্যামল দত্ত, ব্যবস্থাপনা কমিটির সদস্য শামসুদ্দিন আহমেদ চারু ও কল্যাণ সাহা এসব সুরক্ষা সামগ্রী বুঝে নেন। অন্যদিকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষে ফেস শিল্ডগুলো বুঝে নেন সভাপতি কুদ্দুস আফ্রাদ ও প্রচার সম্পাদক আছাদুজ্জামান।

অনুষ্ঠানে জানানো হয়, করোনা পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক চিকিৎসক ও সাংবাদিক করোনায় আক্রান্ত হচ্ছেন। অনেককে প্রাণও দিতে হয়েছে। তাই তাদের সুরক্ষায় ভূমিকা রাখতে উন্নতমানের ফেস শিল্ড তৈরির উদ্যোগ নেয় ডেকো গ্রুপ। প্রথম পর্যায়ে ১১ হাজার ফেস শিল্ড বিভিন্ন গণমাধ্যমের কর্মী, ঢাকা শিশু হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ ২০০ শয্যা জেনারেল হাসপাতাল, নরসিংদী সদর হাসপাতাল, কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুগদা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। পরবর্তী সময়ে আরো ফেসশিল্ড, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের কার্যক্রম হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি।