Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরামপুর সীমান্ত থেকে আবরার হত্যা মামলার আসামি সাদাত গ্রেফতার


১৫ অক্টোবর ২০১৯ ১৭:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে আবরার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এসএম নাজমুস সাদাতকে (২০) গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সাদাতের উদ্দেশ্য ছিল ভারতে পালিয়ে যাওয়া।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টায় উপজেলার কাটলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, সাদাতের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলায়। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্র কৌশল বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী। এজাহারে ১৫ নম্বরে তার নাম রয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আবরার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নাজমুস সাদাত বিরামপুরের কাটলা সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা শাখার একটি দল বিরামপুর থানার সহযোগিতায় অভিযান চালায়। সাদাত তার আত্মীয় রফিকুলের বাড়িতে আত্মগোপনে ছিলেন। কয়েকদিন আগে সাদাত বিরামপুরে আসেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো