Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনানীতে সৈকতে ভেসে যাওয়া সেই পর্যটকের মরদেহ রেজু খাল থেকে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৬ ১২:৪০

ভেসে যাওয়া পর্যটক মোহাম্মদ সায়েম।

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার পরদিন পর্যটক মোহাম্মদ সায়েমের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৮ জুন) রেজু ব্রিজ সংলগ্ন নদী (খাল) থেকে তার মরদেহ উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়। বর্তমানে তার মরদেহের সুরতহাল ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে, শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার ইনানীর নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে সাগরে গোসলে নেমে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ মোহাম্মদ সায়েম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার মো. ইকবালের ছেলে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান জানান, শনিবার দুপুরে সায়েম ও তার বন্ধু আরমান ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে সায়েম সমুদ্রের প্রবল ঢেউয়ের তোড়ে ডুবে যেতে থাকেন।

বিজ্ঞাপন

বন্ধুকে ডুবতে দেখে আরমান চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ও বিচ কর্মীরা দ্রুত এগিয়ে আসেন। তারা আরমানকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও সায়েম তীব্র স্রোতে ভেসে যান। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, কোস্ট গার্ড ও লাইফ গার্ড কর্মীরা সাগরে তল্লাশি অভিযান শুরু করেন। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর আজ তার মরদেহ উদ্ধার করা হলো।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পর্যটকের এমন আকস্মিক মৃত্যুতে সৈকত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর