Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উন্নয়ন যোগাযোগ সেক্টরে বিকাশে বিডিসিএফ-এর পথচলা শুরু


১ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪০ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: উন্নয়ন যোগাযোগের ভূমিকা, গুরুত্ব ও কার্যকারিতা বিবেচনা করে যাত্রা শুরু করল অনলাইনভিত্তিক প্লাটফর্ম ‘বাংলাদেশ ডেভলপমেন্ট কমিউনিকেশন ফোরাম’ (বিডিসিএফ)। উন্নয়ন যোগাযোগ পেশাজীবীদের নিয়ে যাত্রা শুরু করা এই সংগঠনটি যোগাযোগ সেক্টরে কর্মরতদের অভিজ্ঞতা, সাধারণ আগ্রহ, দক্ষতা ও সুযোগ বিকাশে কাজ করতে চায়।

শনিবার (৩১ আগস্ট) ‘বাংলাদেশ ডেভলপমেন্ট কমিউনিকেশন ফোরাম মিট আপ’ এর মাধ্যমে যাত্রা শুরু করে বিডিসিএফ। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানানো হয়েছে।

এদিন ঢাকার বাংলামোটরে গ্রিন লাউঞ্জ রেস্তোরাঁয় এই মিলনমেলায় অংশগ্রহণ করেন স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থায় কর্মরত শতাধিক উন্নয়ন পেশাজীবী। অনুষ্ঠানে তিনটি সেশনে শতাধিক উন্নয়ন যোগাযোগ পেশাজীবী পরস্পর পরিচিত হন, সেক্টরে নতুনদের পরামর্শ দেন এবং দক্ষতা বাড়ানো ও নিজ নিজ সংস্থার যোগাযোগ বিভাগকে শক্তিশালী করার ব্যাপারে আলোচনা করেন।

বিজ্ঞাপন

জাতিসংঘ, স্থানীয়-আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাসহ অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত যোগাযোগ বিশেষজ্ঞরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং এই উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে ফোরামের কার্যক্রম বহাল থাকবে এমন আশাবাদ ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে স্বল্প পরিসরে এই গ্রুপের যাত্রা শুরু হলেও বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ১৫০০, যাদের মধ্যে অধিকাংশই যোগাযোগ নিয়ে কাজ করছেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রথমবারের মত এরকম উদ্যোগ নেওয়ার মূল লক্ষ্য, এই সেক্টরে কর্মরতদের সাথে পরিচিত হওয়া, যারা ভবিষ্যতে কাজ করতে আগ্রহী তাদের জন্য একটি প্লাটফর্ম তৈরি করা এবং এই সেক্টরকে আরও শক্তিশালী করা।